শিরোনাম
◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট ◈ ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা!

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউনিস খান পাকিস্তানের কোচ হওয়ার উপযুক্ত নন: শোয়েব আখতার

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের ব্যাটিং কোচ হওয়ার জন্য উপযুক্ত নন ইউনিস খান- এমনটাই মনে করছেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। তার মতে, ভুলক্রমে ইউনিস খান পাকিস্তানের ব্যাটিং কোচ হয়েছেন। ইউনিস জাতীয় ক্রিকেট একাডেমির ব্যাটিং কোচ হওয়ার যোগ্য। শোয়েবের মতে, পাকিস্তানের ব্যাটিং কোচ হওয়ার যোগ্য মোহাম্মদ ইউসুফ।

স্থানীয় সংবাদমাধ্যমকে আখতার বলেন, ভুলক্রমে ইউনিস খানকে পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ বানানো হয়েছে। তার উচিত ছিল জাতীয় ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া। আর মোহাম্মদ ইউসুফ পাকিস্তানের ব্যাটিং কোচ হওয়ার যোগ্য।

পাকিস্তানের ইংল্যান্ড সফরের জন্য জুন মাসে ইউনিস খানকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ সময় শোয়েব আখতার পিসিবিরও সমালোচনা করেন— পিসিবি তো অব্যবস্থাপনায় ঠাঁসা। এটা তো বিশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। আপনি যত ভালো লোকদের ক্রিকেট থেকে দূরে রাখবেন ততোই ক্রিকেটের অধোগতি হবে। আমি যদি পিসিবির সঙ্গে কাজ করার সুযোগ পেতাম তাহলে বিদেশি বিনিয়োগকারী আনতাম। আমি বিনা বেতনে কাজ করতাম। আমি এটা নিশ্চিত করতাম যে কেউ যাতে আমাকে কল করে তার বাচ্চাকে দলে নিতে না বলে।

বিডি প্রতিদিন

  • সর্বশেষ