শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ০৩:৫৭ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ মহামারি থেকে স্বাভাবিকতায় ফেরার পথ দীর্ঘ হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইয়াসিন আরাফাত : [২] সোমবার জেনেভায় অনলাইন সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিইয়েসুস বলেন, করোনাভাইরাস ভ্যাকসিনের ব্যাপারে দৃঢ় আশা থাকলেও কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সহজ ও জাদুকরী কোনও সমাধান হয়তো মিলবে না। ।

[৩] সংবাদ সম্মেলনে টেড্রোস আধানম গেব্রিইয়েসুস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমারজেন্সি বিভাগের প্রধান মাইক রায়ান বিশ্বের সব দেশে মাস্ক পরা, সামাজিক দূরত্ব পালন, হাত ধোয়া এবং পরীক্ষার মতো স্বাস্থ্য ব্যবস্থাগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

[৪] জেনেভায় জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটির প্রধান কার্যালয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টেড্রোস বলেন, জনগণ এবং সরকারগুলোর কাছে আমাদের বার্তা পরিষ্কার: সবাই এসব পালন করুন। তিনি বলেন, বিশ্বজুড়ে মাস্ক পরিধানকে সংহতির প্রতীক করে তোলা উচিত।

[৫] বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান বলেন, বেশ কয়েকটি ভ্যাকসিন এখন ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে রয়েছে। আমরা বেশ কয়েকটি কার্যকর ভ্যাকসিন পাওয়ার আশা করছি; যা মানুষকে সংক্রমণ থেকে রক্ষায় সহায়তা করতে পারে। যাহোক এ মুহূর্তে কোনও সহজ ও জাদুকরী সমাধান নেই এবং কখনও নাও মিলতে পারে।

[৬] রায়ান বলেন, ভারত, ব্রাজিলসহ যেসব দেশে করোনার তীব্র সংক্রমণের হার রয়েছে, তাদের বড় ধরনের লড়াইয়ের প্রয়োজন। এখান থেকে বেরিয়ে আসার পথ অনেক দীর্ঘ এবং এজন্য টেকসই প্রতিশ্রুতি দরকার।

[৭] টেড্রোস আধানম বলেন, বিশ শতকের সবচেয়ে বড় বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা হলো করোনাভাইরাস। এ ভাইরাস মোকাবিলায় একটি ভ্যাকসিনের জন্য আন্তর্জাতিক যে প্রচেষ্টা চলছে, তা ঐতিহাসিক।

[৮] তিনি বলেন, অনেক ভ্যাকসিন পরীক্ষাধীন। বেশ কয়েকটি ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ধাপে পৌঁছেছে এবং আশা সেখানেই। কিন্তু এর অর্থ এই নয় যে, আমরা ভ্যাকসিন পাবো। তবে যে গতিতে ভ্যাকসিন পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে তা নজিরবিহীন বলে মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান।

[৯] রয়টার্সের পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮১ লাখের বেশি মানুষ এবং মারা গেছেন ৬ লাখ ৮৮ হাজারের বেশি। কিছু দেশ করোনার ভয়াবহ পরিস্থিতি কেটে উঠছে বলে মনে হলেও বর্তমানে সেসব দেশে এই ভাইরাসের পুনরুত্থান দেখা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়