শিরোনাম
◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনি বেয়ারস্টোকে বাজে ভাষায় গালি, শাস্তি পেলেন আইরিশ পেসার

স্পোর্টস ডেস্ক: [২] প্রতিপক্ষ খেলোয়াড়কে বাজে ভাষায় গালি দিয়ে শাস্তির মুখোমুখি হয়েছেন আয়ারল্যান্ডের পেসার জশ লিটল।আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক এই শাস্তি পেয়েছেন তিনি।

[৩] ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলমান রয়েছে। যেখানে ইতিমধ্যেই সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ট্রফি নিশ্চিত করে ফেলেছে ইংলিশরা। তবে দ্বিতীয় ওয়ানডেতে ঘটেছে অপ্রীতিকর ঘটনা। স্বাগতিক দলের ওপেনার জনি বেয়ারস্টোকে বাজে ভাষায় গালি দেন আইরিশ পেসার লিটল।

[৪] সাউদাম্পটনের অ্যাজেস বোলে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৪১ বলে ৮২ রান করা বেয়ারস্টোকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলে প্যাভিলিয়নের পথ ধরান লিটল। ১৬তম ওভারের সেই সময় বেয়ারস্টোর উইকেট নিয়ে আগ্রাসীভাবে বাজে ভাষায় গালি দেন লিটল।

[৫] যা চোখ এড়াইনি মাঠে থাকা আম্পায়ারদের। পরবর্তীতে ম্যাচ রেফারির কাছে এই নিয়ে অভিযোগ করেন দুই আম্পায়ার। ম্যাচ রেফারির কাছে বিষয়টি স্বীকারও করে নেন লিটল। যার জন্য আর প্রয়োজন পরেনি শুনানির।

[৬] যার ফলে ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে ম্যাচ খেলতে নেমে শাস্তির মুখোমুখি হতে হয়েছে লিটলকে। সতর্ক বার্তার পাশাপাশি এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন বাঁহাতি এই পেসার। আগামি ২৪ মাসের মধ্যে আরও ৪ ডিমেরিট পয়েন্ট পেলেই নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে লিটলকে।

  • সর্বশেষ