শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত যুবক নিহত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের উপরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেকজন আহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দিবাগত রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফ্লাইওভারের উপরে থাকা পথচারীরা দুই জনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে একজনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের (এএসআই) আবদুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। বিষয়টি সবুজবাগ থানাকে অবগত করা হয়েছে।

বিডি-প্রতিদিন, যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়