শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলের জন্য ‘দুটি’ সিরিজ স্থগিত করলো দক্ষিণ আফ্রিকা!

স্পোর্টস ডেস্ক : [২] গত জুনে শ্রীলঙ্কায় খেলার কথা ছিল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। এরপর জুলাই-অগাস্টে ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকার।

[৩] কিন্তু কোভিড-১৯ এর কারণে দুটি সফরই আগেই স্থগিত করা হয়। তবে সেপ্টেম্বরের দিকে এই সিরিজগুলো আবারও আয়োজন করতে চাইলেও আইপিএলের কারণে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার।

[৪] আগামী ১০ সেপ্টেম্বর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শেষ হবে। এর নয় দিন পর ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে আইপিএল অনুষ্ঠিত হবে। যার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে পিছু হটছে আফ্রিকান বোর্ড। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রায়েম স্মিথ জানিয়ে দিলেন- আইপিএল আগে, এরপর আন্তর্জাতিক সিরিজ।

[৫] সম্প্রতি গণমাধ্যমকে গ্রায়েম স্মিথ বলেন, “ওয়েস্ট ইন্ডিজ সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আমরা আইপিএলের সাথে সামঞ্জস্য রেখে সময় খুঁজে পেতে লড়াই করছি। যেখানে আইপিএলে আমাদের খেলোয়াড়দের সেপ্টেম্বরের শুরু থেকেই প্রয়োজন।”

[৬] “তবে কবে নাগাদ আমরা মাঠে ফিরতে পারি (আন্তর্জাতিক ক্রিকেটে) তার জন্য নভেম্বরের দিকে তাকিয়ে আছি। যদি সবকিছু ঠিক হয় তবে এরপর দক্ষিণ আফ্রিকার জন্য বেশ ব্যস্ত ক্রিকেটীয় সময় কাটবে। সাধারণত আমরা এতটা ব্যস্ত থাকিনা, মিস করা সব সিরিজই ফিরিয়ে আনার চেষ্টা থাকবে।” যোগ করেন তিনি।
-দ্যা গ্যালারি

  • সর্বশেষ
  • জনপ্রিয়