শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবনযাত্রা স্বাভাবিক রেখেই নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণ করেছে জম্মু ও কাশ্মীর

সিরাজুল ইসলাম: [২] ইউরোপীয় সংসদ আরও বলছে, বিশ্বের বড় বড় দেশ এ ভাইরাস সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হচ্ছে। ইইউ ক্রনিকলে প্রকাশিত একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এএনআই

[৩] করোনার কার্যকর নিয়ন্ত্রণে জম্মু-কাশ্মীরকে উদাহরণ উল্লেখ করে ইউরোপীয় সংসদে পোল্যান্ডের সদস্য রিসার্ড জার্নেক্কি বলেন, বিশ্বের অন্যান্য দেশকে করোনা থেকে পুনরুদ্ধারে জম্মু-কাশ্মীর একটি রোডম্যাপ দেখাচ্ছে। ভারতের ৭০০ জেলার মধ্যে ১৬টি জেলার একটি ছোট্ট তালিকায় ছিলো জন্মু-কাশ্মীরের শ্রীনগর। সেখানে করোনা নিয়ন্ত্রণ সর্বোত্তম অভ্যাস প্রতিপালনের জন্য বলা হয়েছিলো।

[৪] ভারতীয় বার্তা সংস্থার বরাত দিয়ে রিসার্ড জার্নেক্কি বলেন, দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য্য, তুষারাবৃত পাহাড়, স্মৃতিসৌধ ও স্থানীয় হস্তশিল্পের জন্য বিশ্বখ্যাত ওই এলাকাটি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত ও তার গৌরবময় স্বাভাবিক দিনে ফিরছে। তিনি জম্মু-কাশ্মীর প্রশাসনের প্রশংসা করে বলেন, করোনভাইরাস মোকাবিলার জন্য তারা সব রকম প্রস্তুতি নিয়েছিলো।

[৫] করোনা পরিস্থিতি মোকাবিলায় সফল জম্মু-কাশ্মীর ১৪ জুলাই পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে ৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়