শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ নেগেটিভের সাত দিন পর মারা গেলেন খুলনার সাবেক সাংসদ নুরুল হক

শরীফা খাতুন : [২] খুলনা-৬ থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ মোঃ নুরুল হক আর নেই ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

[৩] বুধবার দুপুর ২ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নুরুল হকের মৃত্যুর তথ্য তার বড় ছেলে শেখ মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন।

[৪] পারিবারিক সূত্র জানায়, তিনি গত ৯ জুলাই করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে ১০ জুলাই সন্ধ্যায় খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। অবস্থা সংকটপন্ন হলে ১২ জুলাই তাকে ঢাকা স্থানান্তর করেন চিকিৎসকরা। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই তার নমুনায় করোনা নেগেটিভ এসেছিল। তবে শারিরীক অবস্থান সংকটপন্ন হওয়ায় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

[৫] দলীয় সূত্রে জানা যায়, নুরুল হক খুলনা-৬ থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়