শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০৯:৫০ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ঘুমের মধ্যেও পাবজি নিয়ে বিড় বিড় করেন ধোনি’

ডেস্ক রিপোর্ট : লাদাখ সীমান্তে সেনা সংঘর্ষের ঘটনায় টিকটক ও উই চ্যাটের মতো চীনের জনপ্রিয় ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার।

এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে নেট দুনিয়ায় জনপ্রিয় গেমস পাবজি। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই খবর প্রকাশ হয়েছে।

এমন খবরে দুশ্চিন্তায় পড়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

কারণ পাবজিতে আসক্ত মি. ফিনিশার খ্যাত তারকা ধোনি। পাবজি নিষিদ্ধ হয়ে গেলে ধোনি অনেক সমস্যায় পড়ে যাবেন বলে জানিয়েছেন তার স্ত্রী সাক্ষী।

সম্প্রতি চেন্নাই সুপার কিংসকে দেয়া এক সাক্ষাৎকারে ধোনিপত্মী বলেন, পাবজি নিয়েই এখন বেশিরভাগ সময় কাটে ধোনির। ক্রিকেটে নেই বলে এখন ও পাবজি খেলে নিজেকে ব্যস্ত রাখতে চাইছে। করোনাকালে ধোনি এতোই পাবজিতে মজেছে যে, ঘুমাতে যাওয়ার সময়ও সে এটা নিয়েই বিছানায় যায়। এমনকি ঘুমের সময়ও পাবজি নিয়ে বিড় বিড় করে।

উল্লেখ্য, গত বিশ্বকাপের পর থেকেই ২২ গজের বাইরে ভারতের সাবেক অধিনায়ক। অলস সময়ে এখন পাবজি খেলেই কাটান। আইপিএল শুরু হলে পাবজি ছেড়ে ব্যাট-বল হাতে নেবেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক।

তথ্যসূত্র: টাইমস নাউ নিউজ,যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়