শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ০৫:২২ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশকে গুড়িয়ে দেওয়া জিম্বাবুয়ের বোলার এখন মিস্ত্রি!

স্পোর্টস ডেস্ক : [২] ১৪ বছর ধরে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা স্পিনার রে প্রাইস এখন এসির মিস্ত্রী! হ্যা, যেমনটা পড়ছেন তেমনিই খবর জানা গেছে বেশ কয়েকটি গণমাধ্যমে বরাতে।

[৩] রে প্রাইসকে অনেকেই ভুলে গেলেও বাংলাদেশের ভুলার কথা নয়। কেননা ২০০৯ সালে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের এই রে প্রাইসের কারণেই হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে বল হাতে মাত্র ২২ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। আর তাতেই বাংলাদেশ অলআউট হয়েছিল ১২৪ রানে। আর সেই ম্যাচে জিম্বাবুয়ে জিতে ২ উইকেটে।

[৪] জিম্বাবুয়ের এই স্পিনারের আরেকটি কৃতিত্ব তিনি ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারকে তিনবার করে আউট করেছিলেন। দারুণ পারফর্মের সুফর হিসেবে ২০১১ আইপিএলের দল পান। সেইবার মুম্বাইয় ইন্ডিয়ান্সের হয়ে ১ ম্যাচে একাদেশ সুযোগ পান প্রাইস। যেখানে ৩ ওভার বোলিংয়ে ৩৩ রানে ২ উইকেট নেন।

[৫] জিম্বাবুয়ে এই স্পিনার ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। ২০১৩ সালে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন। ক্রিকেট থেকে অবসরের পর এক ক্রীড়া সরঞ্জাম বিক্রির দোকান দেন। কিন্তু আফসোসের বিষয় সেই দোকান দিয়ে তার সংসারে চাহিদা পূরণ হচ্ছিলনা। যেকারণে ৪৪ বছর বয়সী এই ক্রিকেটার এসি সারানোর কাজ বেছে নেন।

[৬] জিম্বাবুয়ের হয়ে সবমিলিয়ে ২২টি টেস্ট এবং ১০২টি ওয়ানডে খেলেছেন রে প্রাইস। সাদা পোশাকে ৩৬.০৬ গড়ে ১০০ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ওয়ানডেতে ৩৫.৭৬ গড়ে ৮০ উইকেটের মালিক এই স্পিনার। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ ১৬ টি-টোয়েন্টিতে ১৩ টি উইকেট নিয়েছেন।
-দ্যা গ্যালারি

  • সর্বশেষ