শিরোনাম
◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ০৪:০১ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যকে আটক করেছে এটিইউ

সুজন কৈরী : [২] আটক যুবক হলেন- মো. সবুজ শেখ (২৬)। তিনি অনলাইনে ‘সত্যের সন্ধানে’ নামক ফেসবুক আইডি ব্যবহার করে এবিটির দাওয়াতী ও প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছিলেন। সবুজ ‘লোন উলফ মুজাহিদীন’ গ্রæপে জঙ্গীবাদী প্রচার-প্রচারণা, জননিরাপত্তা বিপন্ন করে ত্রাস সৃষ্টি ও জিহাদের প্রস্তুতি গ্রহণ করছিলেন বলে জানিয়েছে এটিইউ।

[৩] সোমবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো এলাকার সুলতানবাগ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য সবুজকে আটক করে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার কাছ থেকে জঙ্গীবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

[৪] এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বলেন, গোপন তথ্য ও নিজস্ব ইন্টেলিজেন্সের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়