শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ০৩:৪২ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরপুরের নেটে ব্যাট হাতে ঘাম ঝরালেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সম্ভবত মুশফিকুর রহিমই বেশি ‘সিরিয়াস’। করোনা-বৃষ্টি কিছুতেই থেমে নেই তার অনুশীলন। করোনাকালে যখন ঘরে বাইরে যাওয়া মানা তখন ঘরেই চালিয়ে গেছেন ফিটনেস অনুশীলন। তিনিই সবার আগে বিসিবিতে অনুশীলনের জন্য আবেদন করেছিলেন। প্রথমদিকে তার আবেদনে বিসিবি সাড়া না দিলেও পরে অনুশীলনের সব ব্যবস্থা করে দিয়েছে।

[৩] মিরপুরে এখন চলছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। যার যেদিন শিডিউল সেদিন আসছেন ট্রেনিং করতে। সেদিন বৃষ্টির মধ্যে অনুশীলন করতে দেখা গিয়েছিল মুশফিক। শনিবার মিরপুরে অনুশীলন করেছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মোহাম্মদ মিথুন। এদিন সবার আগেই মাঠে হাজির হন মুশফিক। এমনকি মাঠকর্মীদেরও আগে।

[৪] করোনা পরিস্থিতিতে ক্রিকেটারদের জন্য আলাদা আলাদা প্র্যাক্টিস সেশনের ব্যবস্থা করেছে বিসিবি। ষষ্ঠ দিনের অনুশীলনে নির্ধারিত সময়ে অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে সকাল ৯টা থেকে ঘণ্টাখানেক ব্যাটিং করেন মুশফিক। এরপর মূল মাঠে আধা ঘণ্টা রানিং করেন।

[৫] পরের সেশনে মাঠে নামেন মোহাম্মদ মিথুন। বিসিবি ট্রেইনারের তত্ত¡াবধানে রানিং সেশনে ঘাম ঝরান তিনি। পরে যোগ দেন ইমরুল কায়েস। এদিন সকালে অনুশীলনের কথা থাকলেও আসেননি পেসার শফিউল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়