শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জের পদ্মছড়া চা বাগান থেকে মদসহ ৫ আটক

সোহেল রানা : [২] মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা-বাগানের ডিবিশন পদ্ধছড়া বাগানের বিভিন্ন চা শ্রমিকের বাড়িতে অভিযান চালিয়ে ৭৪ লিটার দেশীও চোলাই মদসহ ৫ ব্যক্তিকে আটক করেছে কমলগঞ্জ থানার পুলিশ।

[৩] আটক ব্যক্তিরা হলো রামসরণ দেশওয়ারা (৩১),রাজেন তাঁতি (৪৫), বাবুলাল ভূইয়া (৫০), রাজমোহন মুন্ডা (৪০) ও টুকুন মুন্ডা (৩৫) কে বিক্রির অভিযোগে আটক করা হয়েছে।

[৪] গত শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টায় কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম এর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমাম,গোলাম মোস্তফা,সবুজ আহমেদসহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৭৪ লিটার দেশীও চোলাই মদ ও সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

[৫] কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পদ্ধছড়া চা বাগানের বিভিন্ন বাড়িতে তল্লাশি করে ৭৪ লিটার ঘরে তৈরি দেশি চোলাই মদসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে তাদেরকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়