শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০৪:০৪ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হজের সময় মসজিদুল হারাম দেখাশোনায় ৩৫০০ সদস্যের টিম গঠন

ইসমাঈল আযহার: [২] হজের সময় মসজিদুল হারাম পরিস্কার-পরিচ্ছন্ন ও মসজিদুল হারামের সার্বিক যান্ত্রিক ত্রুটি দেখাশোনা করা এবং অপবিত্রতা থেকে রক্ষার জন্য ৩৫০০ জন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। হজের সময় এই টিম ২৪ ঘন্টা মসজিদে হারামে কর্মরত থাকবে। আল আরাবিয়া

[৩] মসজিদুল হারামের জেনারেল প্রেসিডেন্সি টেকনিক্যাল এবং সার্ভিসের অন্যতম সদস্য মোহাম্মদ বিন মসলাহ আল জাবরী জানিয়েছেন, কোভিড শুরুর পর থেকে মসজিদুল হারামকে সব ধরণের জীবাণু থেকে মুক্ত রাখার চেষ্টা শুরু করে মসজিদুল হারাম কর্তৃপক্ষ।

[৪] তিনি বলেন, মসজিদুল হারামের অভ্যন্তরীণ অংশ ২৪ ঘন্টা জীবাণুনাশক উপাদান দিয়ে পরিষ্কার করা হয়। এর অভ্যন্তরীণ ও বাইরের উঠোন পরিষ্কার করতে এবং জীবাণু থেকে নিরাপদ রাখতে ৩৫০০ সদস্যের টিম গঠন করা হয়েছে।

[৫] তিনি আরো বলেন, মসজিদুল হারামে প্রতিদিন প্রায় ৫৪,০০০ লিটার জীবাণুনাশক ব্যবহার করা হয়। ৯৫ টি অত্যাধুনিক লন্ড্রি পরিষ্কারের মেশিন স্থাপন করা হয়েছে। ১৫০০ লিটার মসজিদের মেঝে পরিষ্কার করার জন্য এবং ৯০০ লিটার হাত পরিষ্কারের জন্য জীবাণুনাশক ব্যবহার করা হয়। এছাড়াও প্রতিদিন ১০৫০ লিটার ফ্রেশনার ব্যবহার করা হয়।

[৬] তিনি বলেন, তীর্থযাত্রীদের সেবার উদ্দেশ্যে এই প্রচেষ্টায় আমরা গর্বিত। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়