শিরোনাম
◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি ◈ আড়াল থেকে শীর্ষ ক্ষমতার লড়াইয়ে শফিকুর রহমান ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি: ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির সিদ্ধান্ত

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপপুর প্রকল্পের গ্রিন সিটিতে হোম কোয়ারেন্টাইনে থাকা বলারুশ নাগরিকের মৃত্যু

রিয়াদ ইসলাম, ঈশ্বরদী প্রতিনিধি : [২] ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কাজ করতে এসে ইউসুফা তিমুর (৪২) নামে এক বেলারুশ নাগরিক হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে মৃত্যু হয়েছে।

[৩] তিনি রূপপুর প্রকল্পের কাজে যোগদানের জন্য গত ১৬ জুলাই রাশিয়া থেকে বাংলাদেশে আসেন। ঈশ্বরদীতে আসার পর থেকেই তিনি রূপপুর প্রকল্পের আবাসন অংশ গ্রিন সিটির সিটি ২০৮ নম্বর কক্ষে হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

[৪] রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার দুপুর থেকে ওই রুমে কোন সাড়া শব্দ না পেয়ে পাশের কক্ষে থাকা অন্যদের সন্দেহ হয়। এক পর্যায়ে বিকেল ৫টার দিকে ইউসুফা তিমুর কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তারা প্রকল্পের কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। রূপপুর প্রকল্পের রাশিয়ান মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্ট (এসিই) এর চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন হার্ট এ্যাটাকে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে।

[৫] ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন জানান, লাশটি ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়