শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ১০:৩৯ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২০, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় নতুন করে তিন সাংবাদিক, এক কলেজ শিক্ষিকা ও এক র‌্যাব সদস্যসহ ২৯ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরা প্রতিনিধি : [২] গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে তিন সাংবাদিক, এক কলেজ শিক্ষিকা ও এক র‌্যাব সদস্যসহ ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ৫৬৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

[৩] করোনা আক্রান্তরা হলেন, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান হাবিব, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক অসিম বরন চক্রবর্তী, তার স্ত্রী ছফুরুন নেছা মহিলা কলেজের শিক্ষিকা পম্পাবতী মূখার্জি, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি এড. দিলিপ কুমার দেব ও এক র‌্যাব সদস্যসহ মোট ২৯ জন।

[৪] সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তিনি আরো জানান, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়