শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ০৯:৪৭ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০২০, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কা সফর দিয়ে ক্রিকেটে ফিরতে চায় বিসিবি

স্পোর্টস ডেস্ক : [২] জানি না, আবার কবে টেস্ট খেলব। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দেখার কথা জানিয়ে এমন হতাশাভরা টুইট করেছিলেন মুশফিকুর রহিম। চার মাসের স্থবিরতা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার ওই ম্যাচ দেখার ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে একই অনুভূতি প্রকাশ করেন সৌম্য সরকারও। তারা কবে আবার খেলায় ফিরবেন, বড় এই প্রশ্ন এতদিন কেবলই ধোঁয়াশায় থাকলেও এখন তা নাকি অনেকটা স্পষ্ট হতে চলেছে। বিসিবি এরমধ্যেই ঠিক করেছে নিজেদের পরিকল্পনা।

[৩] আইসিসি চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে নতুন সূচি দিয়েছে। আগামী দুই বছর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের পুনর্নিধারিত সূচি দেওয়া হয়েছে। আর এতে অনিশ্চয়তার মেঘ যেন কিছুটা কাটতে শুরু করেছে। নিজেদের ক্রিকেটে ফেরার রূপরেখা নিয়ে ভাবার একটা পরিষ্কার ছবি দেখছে বোর্ড।

[৪] এমনটাই মত বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর, ‘স্থগিতের এই সিদ্ধান্ত আমাদের একটা স্পষ্ট ছবি দিচ্ছে। ২০২১ থেকে ২০২৩ সালের খেলাগুলোর দিন তারিখ একদম চূড়ান্ত নয় কিন্তু আমাদের পরিকল্পনা কিছুটা সহজ হয়েছে। আমি বলতে চাই বর্তমান এফটিপিতে কোন দলই বঞ্চিত হবে না। সর্বশেষ সভার পর বড় ইভেন্টগুলো সব সেটেল হয়ে গেছে।

[৫] আইসিসি ইভেন্ট ঠিক হয়ে যাওয়ায় দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ভাবার সুযোগ পেয়েছে বিসিবি। কিন্তু দেশে করোনাভাইরাস পরিস্থিতি নাজুক থাকায় আপাতত হোম সিরিজের চিন্তা নেই বোর্ডের। বিশেষ করে স্থগিত হয়ে যাওয়া শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আবার নতুন করে ভাবতে শুরু করেছে। লংকানদের বিরুদ্ধে সিরিজ দিয়েই ক্রিকেটে ফিরতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। -ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়