শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এই ফলগুলো খেলেই দূর হবে শারীরিক ক্লান্তি

তন্নীমা আক্তার : [২] পুরো দিন ব্যস্ত, ঘরে বাইরে সমান কাজ সামলে বিকেলের পর যেন শরীরটা আর চলতেই চায় না। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে অনেকেই বাইরে খাওয়া বন্ধ করে দিয়েছেন। তাদের অবস্থা আরও শোচনীয়।
এমন করলে শরীর অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। অ্যানার্জি লেভেল কমে আসে, দুর্বল লাগে। এই পরিস্থিতি থেকে বেরোতে চাইলে আপনাকে সাহায্য করবে এমন কয়েকটি খাবার রান্না ঘরে থাকেই। শুধু খেয়ে নিলেই হবে। বাংলানিউজ২৪

[৩] জেনে নিন খাবারগুলো সম্পর্কে:

কলা
খুব দ্রুত অ্যানার্জি বাড়াতে একটি পাকা কলা খেয়ে নিন। সহজলভ্য ও সস্তা ফল কলা কার্বোহাইড্রেট, পটাশিয়াম আর ভিটামিন বি সিক্সে ভরপুর।

লাল চাল
ভাত আমাদের সবারই পছন্দ। যত কিছুই খাওয়া হোক, বাঙালির কিন্তু ভাত ছাড়া চলে না। খান সরাসরি লাল চালের ভাত। এই চালের পুষ্টিগুণের বেশিরভাগটাই সঞ্চিত থাকে। লাল চালে রয়েছে ফাইবার, প্রোটিন আর খনিজ যা খুব তাড়াতাড়ি প্রচুর অ্যানার্জি পেতে সাহায্য করে।

সবাই জানি প্রতিদিন একটি মাঝারি আকারের আপেল খেলে ডাক্তার থেকে দূরে থাকা যায়। সেখানে ক্লান্তি তো ছোট জিনিস। অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ আপেল থেকে আমরা ফাইবার আর প্রাকৃতিক সুগার পাই। যার জন্য অ্যানার্জিটা দ্রুত ফিরে আসে।

বাদাম
অ্যানার্জি বাড়াতে ওমেগা থ্রি, ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড আর অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ কাজুবাদাম, আখরোট আর আমন্ড বা যেকোনো বাদামই বেস্ট। এনার্জি সংরক্ষণ করার কাজে বাদামের ভূমিকা অপরিসীম। নিয়মিত এক মুঠো পরিমাণ বাদাম খান আর থাকুন প্রাণশক্তিতে ভরপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়