শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ: লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আসন্ন ঈদুল ফিতরের আগেই ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। প্রাথমিকভাবে আটটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এটি শুরু হবে এবং পর্যায়ক্রমে দেশের সকল হতদরিদ্র পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে। এছাড়াও দুর্যোগ মোকাবিলায় ২৫ কোটি গাছ লাগানোর মহাপরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরই ৫ কোটি গাছ লাগানো হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় আবেগঘন কণ্ঠে এভাবেই এলাকাবাসীর উদ্দেশ্যে কথাগুলো বলছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

‎​সফরকালে মন্ত্রী সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও জনকল্যাণমূলক নানা উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের একটি বিশেষ প্যাকেজ গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়নে ইতোমধ্যে মন্ত্রিসভায় চারটি বৈঠক সম্পন্ন হয়েছে। এছাড়াও পথসভায় মন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

‎তিনি বলেন, আমি শুধু মন্ত্রী নই, আমি আপনাদের দুলু ভাই। এতোদিন আপনারা আমাকে পাহাড়া দিয়েছেন, দেখেছেন, এখন থেকে আমি আপনাদের দেখব।

ত্রানমন্ত্রী আরও বলেন, শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে দ্রুত খাল খনন শুরু হবে। এ কাজে পানি সম্পদ মন্ত্রণালয়, এলজিইডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে।‎​

রমজান ও বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে দুলু বলেন, আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি হুঁশিয়ারি দেন।

‎এর আগে দুপুরের পরপরই মন্ত্রী লালমনিরহাটের তিস্তা টোল প্লাজা দিয়ে জেলায় প্রবেশ করলে হাজারো মানুষ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এরপর তিনি তিস্তা বাসস্ট্যান্ড, মুস্তফী, ফকিরের তকেয়া, নিজ জন্মভূমি বড়বাড়ি, মহেন্দ্রনগরের কদমতলা ও বুড়ির বাজারে আয়োজিত পৃথক পৃথক পথসভায় অংশ নেন। এসব কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়