শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ০৪:৩৮ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে কোরবানীর পশুর হাট বসবে ২টি

আহমেদ শামীম : [২] আসন্ন পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে সিলেটের সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী পশুর হাট বসানোর কথা থাকলেও পুলিশ প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মাঠে হাট বসানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সিলেট সিটি কর্পোরেশন।

[৩] বৃহস্পতিবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট নগরীতে প্রথমে তিনটি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিলেও এখন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দুটি হাট বসানো হবে।

[৪] সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফ বলেন- জনস্বার্থে আলিয়া মাঠে পশুর হাটের বিকল্প চিন্তা করেছিল সিসিক। কিন্তু পরবর্তীতে এর বিপক্ষে দাবি উঠায় আমরা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছি। তবে এমসি কলেজের বিশাল মাঠ এবং দক্ষিণ সুরমা ট্রাক টার্মিনালের পার্শ্ববর্তী উন্মুক্ত মাঠে অস্থায়ী পশুর হাট বসবে। এদিকে নির্ধারিত হাঁটে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি পালন এবং হাটের শৃঙ্খলা রক্ষায় জনগণকে সচেতনতার তাগিদ দিয়েছেন মেয়র আরিফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়