শিরোনাম
◈ রংপুরের চার খুনের তদন্তে নতুন মোড়, সিদ্ধার্থ-মুগ্ধের শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব ◈ মক্কা চুক্তি: কৌশল ও প্রতিরক্ষা কমিটির বৈঠক আজ, আলোচনায় যা থাকবে ◈ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়ে দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩: ইসি সচিব ◈ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান ◈ আইপিইউ মহাসচিবের সঙ্গে স্পিকারের বৈঠক, গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে আলোচনা ◈ খার্গ দ্বীপ কি ‘ধ্বংস করে দেওয়া হচ্ছে’, যা জানাল রয়টার্স ◈ মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ ◈ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় কোরবানির পশু বিক্রিতে অ্যাপস

কুমিল্লা প্রতিনিধি; [২] এ বছর কোরবানিতে কুমিল্লা জেলায় ২ লাখ ৩৪ হাজার পশুর চাহিদা রয়েছে। তবে জেলায় পশু মজুদ রয়েছে ২ লাখ ৩১ হাজার পশু। এবার হাটের পরিবর্তে অনলাইনে পশু ক্রয়-বিক্রয়ের জন্য জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের অ্যাপস চালুর উদ্যোগ নিয়েছে।

[৩] কুমিল্লা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর কুমিল্লা জেলায় অন্তত দুই লাখ ৩৪ হাজার পশুর চাহিদা রয়েছে। তবে জেলায় পশু মজুদ রয়েছে দুই লাখ ৩১ হাজার ৬২৮টি পশু।

[৪] কুমিল্লা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.নজরুল ইসলাম বলেন, কুমিল্লা জেলায় খামারি ও গৃহস্থদের কাছে পর্যাপ্ত পশু মজুদ আছে। চাহিদার তুলনায় অন্তত আড়াই হাজার পশু কম রয়েছে এমন প্রশ্নের জবাবে ডাঃ নজরুল ইসলাম বলেন, এই কম সংখ্যক পশুর ঘাটতির জন্য কোরবানিতে সমস্যা হবে না। কারণ অন্যান্য জেলা সদর থেকে বাহনে করে প্রতি বছরই পশু কুমিল্লা জেলায় আসে। সেভাবেই পশুর ঘাটতি চাহিদা পূরণ হয়ে যাবে।

[৫] এদিকে, করোনার কারণে এ বছর অনলাইনে বেশিরভাগ পশু বিক্রি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনলাইনে পশু ক্রয়-বিক্রয়ের জন্য জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে একটি অ্যাপস চালু করবেন। হাটে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তাই কুমিল্লার খামারিয়া এ বছর অনলাইনে পশু বিক্রির দিকে ঝুঁকছেন।

[৬] বিষয়টি নিয়ে জেলার অন্যতম বড় খামারি দাউদকান্দির মা ফরিদা ডেইরি এ্যান্ড এগ্রো এর স্বত্বাধিকারী মাহতাব পিংকু জানান, এ বছর তার খামারে ১৪৯ টি কোরবানির জন্য গরু পালন করেছেন। এখন পর্যন্ত ৪৯ টি পশু ক্রেতারা অনলাইনে কিনে নিয়েছেন। সঠিক মূল্য এবং ঝামেলা ছাড়াই বিনা খরচে বাড়ি পৌঁছে দিচ্ছেন তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ