শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ১২:২১ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু

মো.ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : [৩] গত রোববার রাত সোয়া ৯টার দিকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। এর আগে ওই দিন বিকালেই মৃত রেখা বেগম ও তার স্বামী রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক অফিসের অফিস সহায়ক লুৎফর রহমানের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

[৪] রোববার রাত সোয়া ৯টার দিকে জ্বর ও ঠান্ডা কাশির সাথে শ্বাসকষ্ট বেড়ে গেলে রেখা বেগমকে সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ দিপক কুমার বিশ্বাস বলেন, ওই নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

[৫] উল্লেখ্য, এ পর্যন্ত রাজবাড়ী জেলায় মোট ৭২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩৫৬ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৫ জন মারা গেছেন।

[৬] এছাড়া ৩৯ জন হাসপাতালে ভর্তি এবং ৩৩৩ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়