শিরোনাম
◈ গালফ দেশগুলোর সঙ্গে আকাশ প্রতিরক্ষায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করল ইউক্রেন ◈ আদালতের সিদ্ধান্ত আসার আ‌গেই ট্রফি নিয়ে প্যারেড সেনেগালের ◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ১০:১৬ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ কোভিডে আক্রান্ত

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] করোনা চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কিশোরগঞ্জের করোনা ডেডিকেটেড শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক ডা. সজল কুমার সাহা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

[৩] সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক ডা. সজল কুমার সাহা বেশ কিছু দিন ধরে জ্বর-কাশিতে ভুগছিলেন। এর আগে দুইবার তাঁর নমুনা পরীক্ষা করা হলে দুইবারই নেগেটিভ আসে।

[৪] শুক্রবার (১০ জুলাই) জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার (১২ জুলাই) আবারও তাঁর নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার রিপোর্টে তাঁর কোভিড-১৯ পজেটিভ এসেছে।

[৫] উল্লেখ্য, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষসহ সেবা প্রতিষ্ঠানটির মোট ১৬ জন এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্যদের মধ্যে পাঁচজন সহকারী অধ্যাপক, তিনজন চিকিৎসক, দুইজন নার্স, একজন টেকনোলজিস্ট এবং তিনজন আউটসোর্সিং স্টাফ রয়েছেন।

[৬] গত ১৪ এপ্রিল ৫শ’ শয্যার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালটিকে করোনা ডেডিকেটেড হিসেবে ঘোষণার পর থেকে আন্তরিকভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন হাসপাতালটিকে কর্মরত চিকিৎসক, নার্স ও আউটসোর্সিং স্টাফরা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়