শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাসের হোসেনকে একহাত নিলেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক: [২] নাসের হুসেনকে একহাত নিলেন সুনীল গাভাস্কার। ভারতীয় ক্রিকেট নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের ধারণা নিয়েই প্রশ্ন তুললেন লিটল মাস্টার।

[৩] স¤প্রতি নাসের বলেছিলেন যে, সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলকে ‘টাফ’ করে তুলেছিলেন। তার আগের ভারতীয় দলকে ‘নাইস’ বলে চিহ্নিত করেছিলেন তিনি। নাসের বলেছিলেন যে সৌরভ নেতৃত্বে আসার আগে ভারতীয় ক্রিকেটাররা বিপক্ষের খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতেন। আর এটাই মানতে পারছেন না গাওস্কর। নিজের কলামে তিনি এই ধারণার তীব্র প্রতিবাদ করেছেন।

[৪] মুম্বাইয়ের ‘মিড-ডে’ পত্রিকায় গাভাস্কর লিখেছেন, ‘নাসের হুসেন বলেছে যে সকালে বিপক্ষ ক্রিকেটারদের উইশ করত ভারতীয় দল। হাসতও। এক বার এই ধারণার কথা ভাবুন। ‘নাইস’ হওয়ার মানে যেন দুর্বল। যত ক্ষণ না পর্যন্ত বিপক্ষের মুখের উপর কিছু বলা হচ্ছে, তুমি টাফ নও। নাসের কি বোঝাতে চাইছে যে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সহবাগ, ভিভিএস ল²ণ, অনিল কুম্বলে, হরভজন সিংহরা কেউ টাফ ছিল না? যেহেতু ওরা বুক চাপড়ায়নি, বিড়বিড় করেনি, চেঁচায়নি, অশালীন ভাবে হাত ছোড়েনি, তাই ওরা দুর্বল?’

[৫] সত্তর ও আশির দশকের ভারতীয় দলের সাফল্যের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘আর নাসের কী করে জানবে সত্তর ও আশির দশকে ভারতীয় দলের টাফনেসের কথা? কী করে জানবে সেই দল ঘরের মতো বিদেশেও সাফল্য পেয়েছিল? সেটা না জেনে ও কী ভাবে মন্তব্য করল? হ্যাঁ, সৌরভ অবশ্যই দারুণ ক্যাপ্টেন। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে কঠিন সময়ে ও দায়িত্ব নিয়েছিল। কিন্তু তার আগের দলগুলো টাফ ছিল না, এটা একেবারেই নির্বোধের মতো কথা।’-ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়