শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০৯:২৬ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাইরাস আক্রান্তের গুজব উড়িয়ে দিলেন হেমা মালিনী

মুসফিরাহ হাবীব: কোনটা সত্যি, কোনটা ভুয়া? এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বলিউডে। সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চন এবং অভিষেকের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবরে তোলপাড়ের মধ্যেই আরেক খবর চমকে দিয়েছে সবাইকে। শ্বাসকষ্ট নিয়ে নাকি হাসপাতালে ভর্তি হয়েছেন বছর ৭১-এর হেমা মালিনী।

[২] তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে এই গুঞ্জন যে ভিত্তিহীন একথা নিজেই জানিয়ে দিয়েছেন বলিউডের ড্রিম গার্ল খ্যাত অভিনেত্রী হেমা মালিনী। রোববার নিজেই এক ভিডিও পোস্টের মাধ্যমে কাউকে বিভ্রান্ত হতে না করেন অভিনেত্রী।

[৩] ভিডিও পোস্টে হেমা মালিনী বলেন, আমার জন্য চিন্তা করবেন না, আমি ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছি। তবে শুধু হেমা মালিনী নয়। গুঞ্জন ছড়িয়ে পড়ে রণবীর কাপুর, নীতু কাপুর ও করণ জোহরও করোনা আক্রান্ত। যদিও সেটিও পরে মিথ্যা বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়