শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে কোভিডে শনাক্ত ২৮৭০১, মৃত ৫০০

মহসীন কবির : [২] ভারতে কোভিডে মোট আক্রান্ত হলেন আট লক্ষ ৭৮ হাজার ২৫৪ জন। আক্রান্তের সঙ্গে সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১৩.১ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে কোভিডে মোট মারা গেছেন ২৩১৭৪ জন। আনন্দবাজার

[৩] মৃতদের মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১০ হাজার ২৮৯ জন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ গিয়েছে তিন হাজার ৩৭১ জনের। গুজরাতে দু’হাজার ৪৫ জন প্রাণ হারিয়েছেন করোনার কারণে। নিয়মিত বেড়ে তামিলনাড়ুতে সংখ্যাটা দাঁড়াল এক হাজার ৯৬৬-তে। উত্তরপ্রদেশ (৯৩৪) ও পশ্চিমবঙ্গেও (৯৩২) মৃত্যুর তালিকাটা হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এর পর ক্রমান্বয়ে রয়েছে কর্নাটক (৬৮৪), মধ্যপ্রদেশ (৬৫৩), রাজস্থান (৫১০), তেলঙ্গানা (৩৫৬), অন্ধ্রপ্রদেশ (৩২৮), হরিয়ানা (৩০১), পঞ্জাব (১৯৯), জম্মু ও কাশ্মীর (১৭৯), বিহার (১৪৩)। বাকি রাজ্যগুলিতে মৃতের সংখ্যা এখনও ১০০ পেরোয়নি।

[৪] আক্রান্ত দ্রুত হারে বাড়লেও, ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক। এখনও পর্যন্ত সাড়ে পাঁচ লক্ষের বেশি মানুষ সুস্থ হয়েছেন। অর্থাৎ আক্রান্তের ৬৩ শতাংশই সুস্থ হয়ে উঠছেন। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৫০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট পাঁচ লক্ষ ৫৩ হাজার ৪৭০ জন কোভিড মুক্ত হলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়