শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগস্টে কঠিন নিয়মে মাঠে গড়াচ্ছে ক্যারিবিয়ান ক্রিকেট

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের কারণে দীর্ঘ চার মাস বন্ধ ছিল ক্রিকেট। পরিস্থিতির সঙ্গে খাপ খায়িয়ে বাইশ গজে ফিরছে ক্রিকেট। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের পর এবার শুরু হতে যাচ্ছে ক্যারিবিয়ান ক্রিকেট লিগ (সিপিএল)। আগস্ট থেকে শুরু হবে এই লিগ। তবে কড়াকড়ি নিয়মের মধ্যে মাঠে নামতে হবে বলে জানিয়েছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর স্থানীয় সরকার।

[৩] সিপিএল কর্তৃপক্ষ জানায়, করোনা ঝুঁকির কারণে খেলা চলাকালীন মানতে হবে বেশকিছু বিধিনিষেধ। খেলতে হবে স্বাস্থ্যবিধি মেনে। দলগুলোর খেলোয়াড়, মালিক, কর্মকর্তা সবাইকে ত্রিনিদাদে পৌঁছে থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারিন্টিনে।

[৪] করোনা ঝুঁকির কারণে মাত্র দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ। পরিস্থিতি বিবেচনা করে সব খেলা রাখা হয়েছে কাছাকাছি সময়ে। তবে টুর্নামেন্ট চলাকালীন ক্লাব এবং ক্রিকেটারদের অনেকটা ঘরবন্দীই থাকতে হবে বলে জানিয়েছে আয়োজকরা। তবে কোন ক্লাবের কারো মাঝে কোভিডের লক্ষণ দেখা দিলে তাদের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে বলেও জানায় তারা।

[৫] আফগান লেগ স্পিনার রশিদ খান, কিউই ব্যাটসম্যান রস টেইলর, ক্যারিবিয়ান ক্রিকেটার কার্লোস ব্রাথওয়েট ইতিমধ্যে বিভিন্ন ক্লাবের সঙ্গে চুক্তি করে ফেলেছেন। এছাড়া প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রবীণ তাম্বে সিপিএলে খেলতে যাচ্ছেন। এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন এই লেগ স্পিনার। এর আগে সিপিএলের সাতটি আসর গড়িয়েছে। তবে এখন পর্যন্ত কোন বাংলাদেশি এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি।

[৬] ছয়টি ফ্রাঞ্জাইজি ক্লাবের অংশগ্রহণে ১৮ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবার কথা রয়েছে সিপিএলের এবারের আসর। - ক্রিকইনফো

  • সর্বশেষ