শিরোনাম
◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৪ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের অবরোধ সকাল থেকে কোন প্রভাব না ফেললেও হঠাৎ যেন উস্কে গেলো। ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধকারীরা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে, বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। তারা মহাসড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছে। এতে দুটি মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভাগীয় ও জেলা সদর থেকে ১ হাজার পুলিশ, দুইশত সেনাবাহিনী, র‍্যাব, বিপিএনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন। হঠাৎ করে আন্দোলনকারীরা সড়ক অবরোধ শুরু করে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, সকাল থেকে মহাসড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলছিল। হঠাৎ করে ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের ওপর অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে, বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ শুরু করে। তারা মহাসড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছে। এতে দুটি মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফের নতুন করে যানজটের সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, সড়কের যানবাহন স্বাভাবিক রাখতে ভোর ৫ টা থেকে ভাঙ্গা উপজেলা ও পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়কে মানুষের ভোগান্তি নিরসনে ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

প্রসঙ্গত, জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে গেজেট প্রকাশের পর থেকেই পাঁচ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা। এতে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল ব্যাহত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়