শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়ির মৃত্যু, আহত ৮

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম প্রতিনিধি : সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা বউ-শাশুড়ি নিহত ও ৮ জন আহত হয়েছে। দোহাজারী পৌরসভার সোনাই বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চন্দনাইশ পৌরসভার কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫) ও পুত্রবধূ শামিমা আকতার (৪০)। তারা সিএনজি অটোরিকশায় দোহাজারী থেকে চন্দনাইশ পৌরসভাস্থ বাড়িতে ফিরছিলেন। বিষয়টি নিশ্চিত করেন, দোহাজারী হাইওয়ে থানার ডিউটি অফিসার সার্জেন্ট মোহাম্মদ জিয়া।

তিনি বলেন, যাত্রীবাহী ঈগল পরিবহনের বাসের ধাক্কায় দুইটি সিএনজি অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। আহত ৮ জনকে প্রথমে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি
অটোরিকশা ও বাসটি জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ