শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাহারা খাতুনের মরদেহ ঢাকা এসে পৌঁছেছে, বেলা ১১টায় দাফন

সালেহ্ বিপ্লব : [২] আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মরদেহ নিয়ে ইউএসবাংলার ফ্লাইটটি শুক্রবার দিবাগত রাত ২টার কিছু আগে শাহজালাল আন্তর্জািতিক বিমানবন্দরে অবতরণ করে।

[৩] আজ শনিবার বেলা সাড়ে ১১টা বনানী কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

[৪] প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যবিধি মেনে মরহুম জননেতার জানাযা ও দাফনে অংশ দিতে দলের নেতাকর্মী ও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

[৫] বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বেশ কদিন চিকিৎসার পর থেমে থেমে অবস্থার অবনতি ঘটলে গত ৬ জুলাই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে থাইল্যান্ডে নেয়া হয়েছিল।

[৬] এডভোকেট সাহারা খাতুন একজন ত্যাগী রাজনীতিবিদ ছিলেন। দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়