শিরোনাম
◈ িপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ০৩:৫১ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৮০ শতাংশ কোভিড আক্রান্ত রোগীর উপসর্গ নেই: ব্রিটিশ জরিপ

মহসীন কবির : [২] মাত্র ২২ শতাংশের কোভিডের নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে, যাদের পরীক্ষার দিন পর্যন্ত উপসর্গ ছিল। জাতীয় পরিসংখ্যানের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। ডিবিসি টিভি

[৩] এই জরিপে একটি ভয়ঙ্কর ব্যাপার উঠে এলো যে অধিকাংশ মানুষই জানে না তারা ভাইরাসটি বহন করছেন এবং অজান্তে তা ছড়িয়ে দিচ্ছে। স্বাস্থ্য ও সমাজেসেবার সঙ্গে জড়িত কর্মীরাই বেশি করোনা আক্রান্ত হচ্ছেন বলে জানা গেছে এই জরিপে। দেশে মার্চের শেষ থেকে জুন পর্যন্ত গত পাঁচ বছরে গড় মৃত্যুর চেয়ে ৫৯ হাজার জন বেশি মারা গেছেন।

[৪] গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সরকারি হিসেবে আরও ১৫৫ জনের মৃত্যু হয়েছে করোনায়, মোট ৪৪ হাজার ৩৯১ জন। পরিসংখ্যান দফতর তাদের জরিপে মাত্র ১২০ জনের নমুনা পরীক্ষা করেছিল। তাই কারা বেশি সংক্রমিত হচ্ছেন, সেই ব্যাপারে জোরালো কিছু এখনও বলা যাচ্ছে না।

[৫] তাদের জরিপ বলছে, যারা স্বাস্থ্য কিংবা সেবাখাতে রয়েছেন এবং ঘরের বাইরে কাজ করছেন তারা কোভিড পজিটিভ। সংখ্যালঘু নৃতাত্ত্বিক গোষ্ঠীদের অ্যান্টিবডি টেস্টের পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি এবং শ্বেতাঙ্গদের কারোনা হওয়ার সম্ভবাবনা খুব কম। এছাড়া, বড় পরিবারে থাকেন যারা, তাদের করোনাভাইস পজিটিভ হওয়ার সম্ভাবনা ছোট পরিবারের চেয়েও বেশি থাকে।

[৬] এছাড়া, নারীদের চেয়ে পুরষদের মৃত হার বেশি বলে উঠে এসেছে এই রিপোর্টে। তবে তারা কীভাবে সংক্রমিত হচ্ছেন কিংবা সুস্থ হয়ে উঠছেন তা জানায়নি।

[৭] ইংল্যান্ডে যারা বাসায় থাকছেন তাদের পরীক্ষা করে এই জরিপের ফল প্রকাশিত হয়েছে। কেয়ার হোম কিংবা অন্য প্রতিষ্ঠানের বসবাসরতদের এই জরিপের অন্তর্ভুক্ত করা হয়নি।

[৮] উপসর্গহীন সংক্রমণের ব্যাপারে বারবার সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্রিটিশ সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টারাও একই কথা বলছে। কিন্তু তা কতটা ঝুঁকিপূর্ণ সেটা আর বলেনি।

[৯] জরিপে দেখা গেছে ২২ জনের কোভিড পজিটিভ এসেছে, যাদের মধ্যে পরীক্ষার দিন পর্যন্ত ভাইরাসটি ছিল। আর প্রায় ৭৮ শতাংশের পরীক্ষার দিন পর্যন্ত কোনও উপসর্গ ছিল না, কিন্তু ফলাফল এসেছে পজিটিভ।

  • সর্বশেষ