শিরোনাম
◈ জ্বালানি পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, কয়েকটি পাম্প বন্ধ রয়েছে ◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান 

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীন-ভারত যুদ্ধের উত্তেজনায় সতর্ক ভারতীয় বলিউড পাড়া

দেবদুলাল মুন্না: [২] নেটিজনদের ধারণা, সাইবার ক্রাইমে ভারতের চেয়ে অনেক বেশি শক্তিশালী চীন। ভারতের ধারণা, এই সময়ে চীন তাদের সাইবার অ্যাটাকও করতে পারে।বর্তমানে ভারতের সবচেয়ে অন্যতম আকর্ষণের বিষয় ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজগুলো বলিউড ইন্ড্রাষ্টি তৈরি করছে। জনপ্রিয়ও হচ্ছে। মধ্যপ্রাচ্যের মতো চীনেও ওয়েব সিরিজেন বাজার আছে। ফলে যে কোনো সময় ওয়েব সিরিজ দেখার ফাঁকে পুরো ভারতীয় সাইবার নেট হ্যাক করতে পারে বলে মনে করছেন অনেকে। খবর , স্টারডাস্ট

[৩] ইন্ডিয়া টুডে জানায়, মহারাষ্ট্র সাইবার বিভাগ যেসব ওয়েব সিরিজের নামের তালিকা দিয়েছে, তাতে আছে জনপ্রিয় সব কনটেন্টের নাম। বিশেষ করে ১০টি সিরিজের নাম বলা হয়েছে, যেগুলো এখনই দেখা যাবে না। কারণ এ ওয়েব সিরিজগুলো চীন টার্গেট করতে পারে বলে ধারণা।

[৪] ১০টি ওয়েব সিরিজের তালিকায় আছে, দিল্লি ক্রাইম. ব্রুকলিন নাইনাইন, পঞ্চায়েত,আকোরি, ফাউডা,ঘৌল, মাইন্ডহান্টার, নার্কোস, দেবলোক, লস্ট।

[৫] অমিতাভ বচ্চন ও শাহরুখ খান দুজনই ‘কফি উইথ করণ জোহরে’র শো’তে আশঙ্কা করেছেন, যে এসব জনপ্রিয় ওয়েব সিরিজ না দেখাই ভালো ভারতীয়দের। তাদের স্লোগান, ‘দেশ আগে, বিনোদন পরে’ নিয়ে শিগগিরই ভার্চুয়াল প্রচারণায়ও নামছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়