শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৭:৫৮ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত প্রায় ২৩ হাজার

ডেস্ক রিপোর্ট : [২] প্রতিদিন করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে প্রায় ২৩ হাজার মানুষ। এতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৬ লাখ।

শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৭১ জন। এতে দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ৪৮ হাজার ৩১৫ জনে। আর ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছেন ৪৪২ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ভারতে এই রোগে ভুগে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৫৫ জনের।

[৩] তবে খবরে বলা হয়, ভারতে করোনায় আক্রান্ত হয়েও চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৪ হাজার ২২৭ জন। অর্থাৎ পুনরুদ্ধারের হার ৬০.৮০ শতাংশ। দেশটিতে বর্তমানে করোনা ভাইরাসে ভুগছেন এমন রোগীর সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৪৩৩ জন।

এদিকে, ভারতে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এখানে মোট ১ লাখ ৯২ হাজার ৯৯০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখানে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩৭৬। করোনা সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এখানেও আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। গত একদিনে এখানে আরও ৪ হাজার ৩২৯ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। এ রাজ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে। দিল্লিতে করোনা আক্রান্ত হওয়ায় সেখানে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৯৪ হাজার ছাড়িয়েছে। এ রাজ্যে এখনও পর্যন্ত ২ হাজার ৯২৩ জন করোনায় মারা গেছেন।

[৪] এছাড়াও পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬৯ জন। এ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০,৪৮৮ জনে। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৭১৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

ইত্তেফাক, প্রিয়ডটকম

  • সর্বশেষ