শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৫:১৯ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাহাজ বিধ্বংসী তুরস্কের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ‘আটমাকা’র পরীক্ষা (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : [২] জাহাজ বিধ্বসী ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র 'আটমাকা'র সফল পরীক্ষা চালিয়েছে আঙ্কারা। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি ২২০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম।

[৩] শনিবার জাহাজ বিধ্বংসী এ ক্ষেপণাস্ত্রের একটি প্রোমোশনাল ভিডিও প্রকাশ করেছে ইয়েনি শাফাক। ১ জুলাই এ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল দেমির টুইটে ভিডিওটি প্রকাশ করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, এটি ২২০ কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

[৪] আটমাকা ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে তুর্কি প্রতিরক্ষা ঠিকাদারী প্রতিষ্ঠান রকেটসান। আটমাকা দূরপাল্লার এ ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে ভূমিতে ও ভূমি থেকে যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। এটি যে কোনো আবহাওয়ায় ব্যবহারযোগ্য। যুগান্তর, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়