শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : [২] চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত বাংলাদেশি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আয়নালের ছেলে জাহাঙ্গীর।

[৩] শাহবাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইউনিয়ন সদস্য মোফাজ্জল হোসেন বিএসএফের গুলিতে জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] স্থানীয়রা জানায়, শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে তেলকুপি ফাঁড়ি সংলগ্ন সীমান্ত এলাকায় জাহাঙ্গীর অবস্থান করছিলেন। এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ভারতের চুরি অনন্তপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে হত্যা করে।

[৫] চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান বলেন, আমিও বিএসএফের গুলিতে একজন মারা যাবার ঘটনা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়