শিরোনাম
◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ডের মসজিদ হামলায় অভিযুক্ত ব্র্যান্টন ট্যারেন্টের শুনানি শুরু ২৪ আগস্ট

আসিফুজ্জামান পৃথিল : [২] এ বছরের শুরুতে ৫১টি হত্যার অভিযোগে তাকে অভিযুক্ত করেন আদালত। এছাড়াও তার বিরুদ্ধে ৪০টি আলাদা আলাদা হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। এছাড়াও একটি সন্ত্রাসবাদের অভিযোগও রয়েছে। আল জাজিরা

[৩] বিচারপতি ক্যামেরুন মেন্ডার জানিয়েছেন এই শুনানির মেয়াদ হবে ৩ দিন। তবে প্রয়োজনে আরও সময় নেয়া হবে।

[৪] ২০১৯ সালের ১৫ মার্চ থেকে পুলিশি হেফাজতে আছে ট্যারান্ট। এদিনই সে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা চালায়। সে পুরো হামলার দৃশ্য ফেসবুকে লাইভ করে।

[৫] এই ঘটনার পর বদলে গেছে নিউজির‌্যান্ডের রাজনৈতিক প্রেক্ষাপট। কড়্কড়ি করা হয়েছে অস্ত্রের ব্যবহার। ফেসবুকও তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড বদলাতে বাধ্য হয়েছে।

[৬] এই ঘটনায় নিহত হন ৫১ জন। যাদের ৫ জন বাংলাদেশী। এই দুই মসজিদের একটি আল নূরে সেদিন জুমার নামাজ পড়তে যাবার কথা ছিলো নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়