শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মসজিদে তোবারক বিতরণ নিয়ে তর্কবির্তক, বাড়িতে হাতাহাতি পর মৃত্যুতে ধূম্রজাল

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া : [২] জেলায় নবীনগরে মসজিদে তোবারক বিতরণ নিয়ে চাচাতো ভাইয়ের সাথে হাতাহাতির জেরে হেফজু মিয়া(৫১) নামের এক ব্যক্তি মারা যাওয়া নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর লাউরফতেপুর ইউনিয়নের আহাম্মদপুরে এই ঘটনা ঘটে। হেফজু মিয়া ওই এলাকার মনু মিয়ার ছেলে।

[৩] স্থানীয় সূত্র জানা যায়, শুক্রবার দুপুরে স্থানীয় সরকার বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ শেষে তোবারক বিতরণ করছিলেন ওই এলাকার মামুন সরকার নামের এক ব্যক্তি। এসময় তোবারক নিতে মুসল্লীরা জটলা জমে যায়। মুসল্লীদের এমন জট দেখে মামুনের চাচাতো ভাই হেবজু তাকে দ্রুত তোবারক গুলো দিয়ে দিতে বলেন। এনিয়ে হেবজু ও মামুনের মধ্যে বাকবিতন্ডা হয়। এরপর তারা দুইজন বাড়িতে চলে। বাড়িতে গিয়ে দুইজনের মধ্যে পুনরায় বাকবিতন্ডার পর হাতাহাতি হয়। এসময় হেবজু মিয়া অসুস্থ হয়ে গেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হেবজু মিয়া।

[৪] নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, মরদেহের কথা জানতে পেরে আমরা হাসপাতালে এসেছি। মারা যাওয়া ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে মরদেহ ময়নাতদন্তের পর রিপোর্ট আসলে জানা যাবে মৃত্যুর কারণ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়