শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ১০:৪২ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমেকে কোভিড ও উপসর্গ নিয়ে একদিনে ৮ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি: [২] মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই।

[৩] এ নিয়ে এপ্রিল থেকে এ পর্যন্ত এ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬৬ জন। এদের মধ্যে পজিটিভ ২৮ জন ও উপসর্গ ছিল ১৩৮ জনের। শুক্রবার দুপুরে এসব তথ্য জানান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন।

[৪] তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় মৃত ৮ জনের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী। বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১১৫ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৩৯ জন ও করোনা উপসর্গ রয়েছে ৭৬ জনের।

[৫] শুক্রবার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা গেছেন, চাঁদপুরের ফরিদগঞ্জের আবদুর রশিদ (৮৫), একই এলাকার হাসিনা বেগম (২৭) কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগণ্ডা গ্রামের আবদুল হামিদ (৪৫), সদর দক্ষিণের আবুল হোসেন (৪৫), মুরাদনগরের লাভলী বেগম (৭০), চাঁদপুর ফরিদগঞ্জের মনু মিয়া (৬০)। এছাড়া করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে মারা যান কুমিল্লার লাকসামের শেফালী বেগম (৫০) ও বরুড়া উপজেলার তাজুল ইসলাম (৪৫)। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়