শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৯:২৬ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেওয়ানী আদালতে মামলা ও আপিল দায়ের করা যাবে: হাইকোর্ট

নূর মোহাম্মদ : [২] বুধবার হাইকোর্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

[৩] এতে বলা হয় সংশ্লিষ্ট আদালত আবেদন গ্রহণ করে সমন জারি করবেন। তবে স্ব স্ব আদালত শারীরিক দুরুত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন।

[৪] এতে আরও বলা হয়, ভার্চুয়াল কোর্ট একটি সাময়িক ব্যবস্থা মাত্র। করোনা পরিস্থিতির উন্নতি হওয়া মাত্র নিয়মিত কোর্ট চালু করা হবে। তাই সবাইকে এ বিষয়ে সহযোগিতা করতে বলা হয়।

[৫] করোনার কারণে সাধারণ ছুটিতে দীর্ঘ দিন আদালত বন্ধ রাখা হয়। পরে ২৬ এপ্রিল ভার্চুয়াল কোর্ট চালুর উদ্যোগ নেয় সরকার। গত ৭মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভপতিত্বে গণভবনে মন্ত্রিসভার বৈঠকে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। আর ৯মে ভার্চ্যুয়াল কোর্ট সম্পর্কিত অধ্যাদেশ জারি করা হয়।

[৬] পরে ১০মে ভিডিও কনফারেন্সে সব বিচারপতিদের সঙ্গে বৈঠকের পর (ফুলকোর্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার কোর্ট এবং হাইকোর্ট বিভাগে কয়েকটি বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। এছাড়া অধস্তন আদালতে কেবল জামিন শুনানি চালাতে নির্দেশ দেন। সেই থেকে ভার্চুয়াল আদালতে বিচারকাজ অব্যাহত রয়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ