শিরোনাম
◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন? ◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে চারগুণ

জেরিন আহমেদ : [২] এমনকি কোনো কোনো বাজারে কাঁচামরিচের কেজি ২০০ টাকা ছুঁয়েছে। টানা বৃষ্টির কারণে কাঁচামরিচের দাম এমন অস্বাভাবিক বেড়েছে বলে অভিমত ব্যবসায়ীদের।

[৩] ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। এতে মরিচের খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া উত্তরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। সবমিলিয়ে কাঁচামরিচের দাম বেড়ে গেছে। এদিকে পাইকারি ও খুচরা উভয় বাজারে কাঁচামরিচের দাম বাড়লেও দামে বড় ধরনের পার্থক্য রয়েছে। কোনো কোনো খুচরা ব্যবসায়ী পাইকারির দ্বিগুণ দামে কাঁচামরিচ বিক্রি করছেন।

[৪] হঠাৎ কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে কারওয়ান বাজারের ব্যবসায়ী আয়নাল বলেন, ‘উত্তরাঞ্চলে দিন দিন বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। এর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে টানা বৃষ্টি দেখা দিয়েছে। এতে মরিচের খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণেই কাঁচামরিচের দাম বেড়ে গেছে।’

[৫] আদাবর ভ্যানে কাঁচামরিচ বিক্রি করা রাজু বলেন, কিছুদিন আগেও ভ্যানে বস্তা বস্তা কাঁচামরিচ বিক্রি করেছি। এখন আর সেই পরিস্থিতি নেই। যে কাঁচামরিচের কেজি ৩০ থেকে ৪০ টাকা বিক্রি করেছি এখন তা এক পোয়া ৪০ টাকা বিক্রি করতে হচ্ছে। পাইকারিতে কাঁচামরিচের দাম অস্বাভাবিক বেড়ে গেছে।

[৬] তেজঁগাও ভ্যানে ৫০ টাকা পোয়া কাঁচামরিচ বিক্রি করা হারুন বলেন, ‘পাইকারিতে দাম যখন কম ছিল তখন আমরাও কাঁচামরিচের পোয়া ১৫ থেকে ২০ টাকা বিক্রি করেছি। কিন্তু এখন আর সেই দিন নেই। ৫০ টাকার নিচে এক পোয়া কাঁচামরিচ বিক্রি করার উপায় নেই।’

[৭] কারওয়ান বাজারে ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তাহলে আপনারা এক পোয়ার দাম ৫০ টাকা রাখছেন কেন? এমন প্রশ্ন করলে এই ব্যবসায়ী বলেন, ‘কারওয়ান বাজারে সব ধরনের কাঁচামরিচের কেজি ৮০ টাকা না। মরিচের মধ্যে ভালোমন্দ আছে। আমাদের মরিচ ভালো মানের। তাছাড়া পাইকারি ও খুচরা বাজারে দামে কিছু পার্থক্য থাকবে-এটাই স্বাভাবিক।’ সময় টিভি, চ্যানেল২৪

  • সর্বশেষ