শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৭:৩৬ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ কোটি টাকার গাড়ি ২০ মিনিটেই শেষ

ডেস্ক রিপোর্ট : দীর্ঘদিনের শখ ছিল দামি স্পোর্টসকার ল্যাম্বরগিনি কেনার। সেই শখ পূরণের জন্য ২ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি টাকার বেশি) জোগাড় করে স্বপ্নের ল্যাম্বরগিনি কিনে শোরুম থেকে ঘরে ফেরার পথে ২০ মিনিটের মাথাতেই সেটি বিধ্বস্ত হয়। শখের গাড়ির আয়ু ২০ মিনিটেই ফুরিয়ে গেল! পূর্বপশ্চিম

ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের ইয়র্কশায়ারে। বিধ্বস্ত ল্যাম্বরগিনির ছবিটি পুলিশ পোস্ট করার পর সেটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। রীতিমতো ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয় খবরটি। নামকরা সব টিভি চ্যানেল ও পত্রিকার সাংবাদিকরাও হাজির হয় ঘটনাস্থলে। এই দুর্ঘটনায় কেউ মারা যায়নি। তার পরেও খবরটি ‘ব্রেকিং নিউজ’ হিসেবে গুরুত্ব পেয়েছে। কারণ ঘটনার শিকার গাড়িটি যে একটি সদ্য কেনা দামি ল্যাম্বরগিনি।

গাড়িটির এমন পরিণতি কীভাবে হলো সেটি পুলিশ পুরোপুরি বুঝতে পারছে না। বিধ্বস্ত গাড়িটি স্বচক্ষে দেখে তাদের অনুমান, কোনো যান্ত্রিক সমস্যার কারণে এটি দাঁড়িয়ে গিয়েছিল। আর পেছন থেকে আরেকটি গাড়ি হয়তো তাকে ধাক্কা দিয়ে এ হাল করেছে। ল্যাম্বরগিনির হতভাগ্য মালিক কিংবা যে গাড়ি তাকে ধাক্কা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে সেটিরও মালিককে এখনো খুঁজে বের করা যায়নি। সূত্র-বিবিসি।

  • সর্বশেষ