শিরোনাম
◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৩:৪৪ রাত
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বামী চিকেন বিরিয়ানি কিনে না আনায় আগুনে আত্মাহুতি তরুণীর

বাশার নূরু: [২] স্বামীর কাছে পছন্দের চিকেন বিরিয়ানি খাওয়ার আবদার করেছিলেন এক তরুণী। তবে স্বামী সেই আবদার রাখতে ব্যর্থ হওয়া গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন স্ত্রী।

[৩] টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের চেন্নাইয়ের মামাল্লাপুরমে এই ঘটনা।

[৪] ২৮ বছর বয়সী সৌমিয়া ও তার স্বামী ৩২ বছরের মনোহরণ মামাল্লাপুরমের কাছে পুঞ্জেরি গ্রামে থাকতেন বলে জানায় পুলিশ। একটি নির্মাণ কোম্পানির কারখানায় কাজ করতেন ওই দম্পতি। ১২ বছর হলো তাদের বিয়ে হয়েছে। একটি ১০ বছরের ছেলে ও একটি ১১ বছরের মেয়েও রয়েছে তাদের।

[৫] গত বুধবার একই পাড়ায় তৈরি হওয়া নতুন একটি খাবারের দোকান থেকে স্বামীকে চিকেন বিরিয়ানি কিনে আনতে বলেন সৌমিয়া। উদ্বোধনের দিনে একটা কিনলে একটা ফ্রি অফারও দিচ্ছিল ওই দোকান। তবে মনোহরণ যখন দোকানটিতে পৌঁছেন, তখন চিকেন বিরিয়ানি শেষ। তাই সাধারণ বিরিয়ানি কিনেই বাড়ি ফেরেন তিনি। এতেই নাকি বেজায় রেগে যান সৌমিয়া।

[৬] পুলিশের এক কর্মকর্তা জানান, সৌমিয়া ভীষণ রেগে যান স্বামীর ওপর এবং সাধারণ বিরিয়ানি খেতে অস্বীকার করেন। এরপর মনোহরণ সেই বিরিয়ানি এক প্রতিবেশীকে দিয়ে দেন এবং কাজে বেরিয়ে পড়েন। এতে ক্ষোভের বশত সৌমিয়া তাদের তিনতলার বাসার খোলা বারান্দায় দাঁড়িয়ে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার প্রতিবেশী পুরো ঘটনাটি দেখতে পান। তবে সৌমিয়াকে উদ্ধার করতে করতেই তার পুরো শরীরে আগুন ছড়িয়ে পড়ে।

[৭] পুলিশ ঘটনাস্থলে গিয়ে সৌমিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চেঙ্গালপেট সরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল ওই তরুণীর। তবে শুক্রবার তার মৃত্যু হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্র: বর্তমান

  • সর্বশেষ