শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে ২৫ লাখ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, টেক্সাস ও ফ্লোরিডায় নতুন করে লকডাউন

আসিফুজ্জামান পৃথিল : [৩] এই রাজ্যদুটিতে নতুন আক্রান্তের সংখ্যা রেকর্ড করেছে। শনিবার ফ্লোরিডায় নতুন শনাক্তের পরিমাণ ছিলো সাড়ে ৯ হাজার। সিএনএন, বিবিসি, ফক্স

[৪] এরপরই ফ্লোরিডার কর্মকর্তারা নতুন করে লকডাউন বিধি প্রয়োগের সিদ্ধান্ত নেন। এর আগে শুক্রবারই নতুন করে লকডাউন দেয় টেক্সাস। গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. অ্যান্টোনিও ফাউচি জানিয়েছিলেন, তার দেশ বড় ধরণের সমস্যায় আছে।

[৫] ২ মাসে প্রথমবার হোয়াইট হাউজ করোনাভাইরাস টাস্কফোর্সের ব্রিফিংয়ে এসে ফাউচি শুক্রবার জানান, বর্তমানে আঞ্চলিকভাবে রোগী বাড়ছে। কিছু কিছু অঞ্চল প্রয়োজনের চেয়ে দ্রুত লকডাউন প্রত্যাহার করে ফেলাতেই এই সমস্যা দেখা দিয়েছে বলে মনে করেন তিনি।

[৬] এখন করোনার বিস্তার ঘটছে মূলত যুক্তরাষ্ট্রে দক্ষিণাঞ্চলে। ফলে বাধ্য হয়েই ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টস নতুন করে লকডাউনের ঘোষণা দেন। তবে এর আওতায় কি কি প্রতিষ্ঠান থাকবে তা এখনও পরিস্কার নয়। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়