শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০১:০৮ রাত
আপডেট : ২৮ জুন, ২০২০, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনগণের ওপর বোঝা চাপানোর জন্যই জ্বালানির দাম বৃদ্ধির বিল : বাম গণতান্ত্রিক জোট

সমীরণ রায় : [২] শনিবার অনলাইনে বাম গণতান্ত্রিক জোটের এক সভায় গ্যাস, বিদ্যুৎ, ডিজেল, পেট্রোলসহ জ্বালানির দাম বছরে একাধিকবার পরিবর্তনের বিধান রেখে সংসদে ‘এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল-২০২০’ উত্থাপনে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

[৩] নেতারা বলেন, আধুনিকায়নের পাশাপাশি দুর্নীতি, লুটপাট ও ভুলনীতি পরিহার করে রাষ্ট্রায়ত্ব পাটকল-পাট শ্রমিক ও পাট চাষীদের রক্ষা করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আজ রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলসহ মতিঝিলের আদমজী কোর্টস্থ বিজেএমসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

[৪] তারা আরও বলেন, সরকারি হাসপাতালে করোনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ নির্ধারণ ‘মরার উপর খাড়ার ঘা’ হবে। প্রত্যেক নাগরিকের করোনা পরীক্ষা ও চিকিৎসা বিনামূল্যে রাষ্ট্রের উদ্যোগে করতে হবে। অবিলম্বে গণবিরোধী এই বিল প্রত্যাহার করতে হবে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়