শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৬:১৯ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন স্মৃতিচিহ্ন ও মূর্তি ভাংচুরের প্রতিরোধে নির্বাহি আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প

রাশিদ রিয়াজ : [২] যুক্তরাষ্ট্রে ‘ব্লাক লাইভস ম্যাটার’ আন্দোলনকারীদের হাতে বিভিন্ন স্মৃতিচিহ্ন, ভাস্কর্য, বিশিষ্ট ব্যক্তির মূর্তি ভাংচুর প্রতিরোধে কঠোর নির্বাহী আদেশ দিয়ে বলেছেন এধরনের কর্মকাণ্ড ‘অপরাধমূলক সহিংসতা’ এবং দায়ী ব্যক্তিদের দীর্ঘমেয়াদে কারাগারে আটক থাকা উচিত। যুক্তরাষ্ট্রের এসব স্মৃতিচিহ্ন, মূর্তি বা ভাস্কর্য রক্ষায় এ কঠিন নির্বাহি আদেশ দেয়া হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

[৩] নির্বাহি আদেশে স্বাক্ষরের কয়েক ঘন্টা আগে ট্রাম্প যুক্তি দিয়ে বলেন, ওয়াশিংটন ডিসির লাফায়েট স্কয়ারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এ্যান্ড্রু জ্যাকসনের মূর্তি ভাংচুরের সঙ্গে জড়িতদের অন্তত ১০ বছর সাজা হওয়া উচিত।

[৪] তবে ট্রাম্পের নির্বাহি আদেশ বাস্তবায়ন হলে এধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ৮ বছর জেল হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়