শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৮:২৪ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বান্দরবানে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু, গৃহকর্তা আটক

ইসমাঈল ইমু : [২] এ ঘটনায় বাড়ির দুই কর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃত রিমকি পাল কারাগার এলাকার বাসিন্দার বেবি পালের মেয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

[৩] পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান পৌরসভার মধ্যমপাড়া এলাকায় জেলা প্রশাসনের এক কর্মচারীর বাড়িতে দীর্ঘ ৮ মাস ধরে গৃহপরিচারিকার কাজ করতেন রিমকি পাল। তার বাড়ি শহরের কারাগার পাড়া এলাকায়।

[৪] শুক্রবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে প্রথমে বেসরকারি হাসপাতাল ইমানুয়েলে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে সদর হাসপাতালে নেয়া হয়ে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গৃহপরিচারিকার পরিবার হত্যার অভিযোগ করায় নিপু দাস এবং তার স্বামীকে আটক করা হয়েছে।

[৫] গৃহপরিচারিকার মা বেবী পাল বলেন, আমার মেয়ে ৮ মাস ধরে নিপু দাসের বাসায় কাজ করছে। মহিলার স্বামী চার মাস আগে বিদেশ থেকে আসার পর মেয়েকে নির্যাতন করত। নিয়মিত মারধর করত। মেয়েটি ফোন করে আমায় জানানোর পর আমি মেয়েকে বেশ কয়েকবার নিয়ে আসতে চেয়েছি। কিন্তু তারা বিভিন্ন অজুহাতে তাকে দেয়নি। আমার মেয়েকে তারা পিটিয়ে হত্যা করেছে। মেয়ের শরীরে দাগ এবং কান, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।

[৬] বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, বাড়ির কর্তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়ির কর্তাদের দাবি ভাত খাবার সময় গলায় ভাত আটকে যায় মেয়েটির। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। অপরপক্ষের দাবি মেয়েকে পিটিয়ে হত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

  • সর্বশেষ