শিরোনাম
◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড ◈ বাংলাদেশ-পাকিস্তানকে একই চোখে দেখলে ভারতের কৌশলগত ক্ষতি: শেখর গুপ্ত

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ১২:৪৫ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২০, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বজুড়েই অক্সিজেন সামগ্রীর ঘাটতি রয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লিহান লিমা:[২] প্রতি সপ্তাহে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ লাখ করে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, মহামারীর এই পর্যায়ে কোভিড-১৯ রোগীদের জরুরি অক্সিজেন সেবা দিতে গিয়ে বিশ্বজুড়ে হাসপাতালগুলো অক্সিজেন সামগ্রীর (অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার, ভেন্টিলেটর) সংকটে ভুগছে। দ্য গার্ডিয়ান

[৩] হু এর নির্বাহী পরিচালক ট্রেডোস অ্যাডহানোম গেব্রেসিয়ুস বলেছেন, অক্সিজেন সামগ্রীর চাহিদা বর্তমান সরবরাহ ও মজুদের চাইতে অনেক বেশি হওয়ায় অনেক দেশই অক্সিজেন সামগ্রীগুলো পেতে অসুবিধায় পড়েছে।

[৪] ইতোমধ্যে হু উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে ১৪ হাজার অক্সিজেন সামগ্রী সংগ্রহ করে সেগুলো আসছে সপ্তাহে ১২০টি দেশে পাঠানোর পরিকল্পনা করেছে। বাকি ১০০ মিলিয়ন ডলারের মূল্যমানের ১ লাখ ৭০ হাজার অক্সিজেন সামগ্রী আগামী ৬ মাসের মধ্যে হাতে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছে তারা।

[৫] বৃহস্পতিবার বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৯৫ লাখ ৫২ হাজার ৬৫৬ জন। প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৪৩৭ জন। করোনায় ক্ষতিগ্রস্তে শীর্ষ পাঁচ দেশ যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ভারত ও যুক্তরাজ্য। বাংলাদেশের অবস্থান ১৭তম। ওয়ার্ল্ড মিটার। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ