শিরোনাম
◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি ◈ আড়াল থেকে শীর্ষ ক্ষমতার লড়াইয়ে শফিকুর রহমান ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি: ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির সিদ্ধান্ত

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা করবে যুক্তরাজ্য

মিনহজুল আবেদীন : [২] কোভিড-১৯ সঙ্কট দূর করতে যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সেক্রেটারি অ্যান-মেরি ট্র্যাভেলিয়ান এ সহায়তা করবে। বাংলানিউজ

[৩] বুধবার একটি ভার্চ্যুয়াল সফরে বাংলাদেশে কোভিড মোকাবিলায় যুক্তরাজ্য কীভাবে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে তা পরিদর্শন করেন।

[৪] ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন জানায়, এ সফরে মিস ট্র্যাভিলিয়ান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাঙ্গে সাক্ষাৎ করেন। ভিডিও কলের মাধ্যমে মিস ট্র্যাভেলিয়ান কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। এরপর কোভিড-১৯ মোকাবিলায় তারা ২১ মিলিয়ন পাউন্ড সহায়তা দিয়েছেন।

[৫] যুক্তরাজ্যের এই সহায়তা কঠিন পরিস্থিতি মোকাবিলা করা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে এবং কোভিড-১৯ দ্রুত ছড়িয়ে পড়ার গতিকে কিছুটা হলেও হ্রাস করবে।

[৬] যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সেক্রেটারি অ্যান-মেরি ট্র্যাভেলিয়ান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ এই প্রজন্মের স্বাস্থ্য ব্যবস্থার জন্য সর্ববৃহৎ জরুরি অবস্থা। এই ভয়াবহ সঙ্কটের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ ও রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা প্রদান করতে। যুক্তরাজ্য সব সময় পাশে থাকবে।

[৭] তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য অসাধারণ উদারতা ও সহায়তার জন্য আমি বাংলাদেশ সরকার ও জনগণের কাছে কৃতজ্ঞ।

[৮] তিনি আরও বলেন, নিরাপদে, মর্যাদার সঙ্গে রাখাইনে ফিরে যাওয়া জন্য সহায়তা প্রদান এবং রোহিঙ্গারা না ফেরা পর্যন্ত তাদের সহায়তা জন্য যুক্তরাজ্য বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক অংশীদার এবং জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে কাজ করে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়