শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৫:১৪ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনগণের কল্যাণের কথা চিন্তা করে আমাদের সব কর্মসূচি বাতিল করেছি : প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে প্রধানমন্ত্রী

মহসীন কবির : [২] মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। চ্যানেল২৪ ও ডিবিসি টিভি

[৩] তিনি বলেন, এবার করোনার কারণে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী বড় পরিসরে করা সম্ভব হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষের জীবনের মান উন্নয়ন হয়, দেশ এগিয়ে যায়।

[৪] শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকেই সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বিশ্ব দরবারে এদেশের মানুষ যাতে মর্যাদার নিয়ে থাকতে পারে সেই লক্ষ্যে কাজ শুরু করেছিলেন বঙ্গবন্ধু। তার এই অপূর্ণ কাজ পূরণ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।

[৫] তিনি আরো বলেন, জাতির পিতার আদর্শ ধারণ করে এই করোনাভাইরাসের মহামারিতে ত্রাণ থেকে শুরু করে চিকিৎসাসেবা এমনকি দাফন সম্পন্নের কাজও করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়