শিরোনাম
◈ ইরান ও যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে বের হওয়ার পথ বাতলে দিল চীন ◈ সিআইপি হওয়ার নতুন নীতিমালা: যোগ্যতা, সুবিধা ও অযোগ্যতার তালিকা ◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে ◈ হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? রংপুরের ঘটনায় নতুন মোড় ◈ কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায়, ডুবছে রাঙামাটির ঝুলন্ত সেতু ◈ ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা ◈ ইরানের হুমকির পর ঘরবন্দি ট্রাম্পপুত্র ব্যারন, কাটছে অন্তর্মুখী জীবন

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের আরও ৫ জেলায় রেড জোন ঘোষণা

ডেস্ক রিপোর্ট : [২] দেশের আরও পাঁচ জেলার ১১টি অঞ্চলকে করোনাভাইরাস বিস্তারের ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর সেখানে সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার।

[৩] সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রেড জোনভুক্ত নতুন জেলাগুলো হলো ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া। ওই জেলাসমূহের ১১টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে আদেশ জারি করা হয়েছে। ২৩ জুন মঙ্গলবার থেকে তা কার্যকর হবে।

[৪] ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণের জন্য স্থানীয় প্রশাসন লাল অঞ্চলে জীবনযাত্রা ‘কঠোরভাবে নিয়ন্ত্রণ’ করতে পারবে। অফিস-কারখানা বন্ধ থাকবে, যানবাহন ও সাধারণের চলাচলে থাকবে কড়াকড়ি।

[৫] এর আগে দেশের ১০ জেলার ২৭ অঞ্চলকে রেড জোন হিসেবে ঘোষণা করায় রোববার মধ্যরাতে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

[৬] এ নিয়ে দুই দফায় ১৫ জেলার ৩৮টি অঞ্চলকে ভাইরাস বিস্তারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বা ‘রেড জোন’ ঘোষণা করে সাধারণ ছুটি ঘোষণা করা হল।

[৭] আদেশে বলা হয়েছে, লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত, সংবিধবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।

[৮] এসব এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত, সংবিধবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে।”

[৯] জরুরি পরিষেবা এ ছুটির আওতা বহির্ভূত থাকবে। কোন কোন ‘রেড জোনে’ কতদিন সাধারণ ছুটি থাকবে, আদেশে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।যুগান্তর, প্রিয়ডটকম

  • সর্বশেষ