শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ২২ জুন, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত-চীন নিজেদের দ্বন্দ্ব দূর করতে চাইলে সহায়তায় রাজি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আসিফুজ্জামান পৃথিল : [২] শনিবার হোয়াইট হাউজে জড়ো হওয়া সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটা খুবই কঠিন পরিস্থিতি। আমরা ভারতের সঙ্গে কথা বলছি। আমরা চীনের সঙ্গেও কথা বলছি। তারা ওখানে বড় সমস্যায় পড়েছে। দ্য হিন্দু, এবিসি, এনডিটিভি।

[৩] ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আমরা আগে দেখবো, সেখানে আসলে কি হচ্ছে।

[৪] বেশ কয়েকদিন ধরেই ট্রাম্প প্রশাসন লাদাখে চীন-ভারত সংঘাতের ব্যাপারে ভারতকেই সমর্থন দিয়ে আসছে। মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলনেতা মিচ ম্যাককনেলও বলেছেন, চীনই হামলা করে ভারতকে উসকানি দিতে চায়।

[৫] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেন, পিপলস লিবারেশন আর্মি ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা বাড়ানোর জন্য দায়ী। দক্ষিণ চীন সাগর এলাকায় তারা সামরিক উপস্থিতি বাড়িয়ে অস্থিতিশীলতা তৈরি করেছে। একই কাজ তারা দক্ষিণ এশিয়াতেও করতে চায়। এটা স্পষ্টতই দখলদারিত্ব। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়